নিরাপদ বুকিং
মোবাইল থেকে কনফার্ম করুন। সিস্টেমে একই সময়ে দুইবার বুকিং হওয়ার সুযোগ নেই।

সিলেটের ইনডোর টার্ফ ম্যানেজারদের জন্য
কাস্টমার নিজেই খালি স্লট দেখবে। আপনি ফোন থেকে কনফার্ম করবেন। একই সময়ে দুইবার বুকিং হবে না।
কোনো ফি লাগবে না। আমরা যুক্ত করে দিই।
আজকের স্লট, আপনার ফোনে
আজকের সময়সূচি
4:00 PM
Tigers FC
6:00 PM
Sylhet United
8:00 PM
প্রতিদিনের চেনা চিত্র
ভাই, আজকে রাত ৮টায় স্লট খালি আছে?
প্রতিদিন এমন অনেক কল আসে। তারপর খাতা ঘেঁটে দেখতে হয়। মাঝে মাঝে ভুলে একই সময়ে দুজনকে বুকিং দেওয়ার চিন্তা থাকে। আর বুকিংয়ের জন্য আপনাকে সবসময় টার্ফে বা খাতা নিয়ে বসে থাকতে হয়।
খাতায়
প্রতিটা কলে খাতা ঘেঁটে দেখা
ইন্ডোরিয়ায়
মোবাইল থেকেই বুকিং
খাতায়
খালি স্লট জানতে বারবার ফোন
ইন্ডোরিয়ায়
কাস্টমার অনলাইনেই দেখে
খাতায়
সারাদিন মাঠে বসে থাকতে হয়
ইন্ডোরিয়ায়
বাসা থেকেও চালানো যায়
খাতায়
নাম, সময়, হিসাব ছড়ানো ছিটানো
ইন্ডোরিয়ায়
সব তথ্য এক জায়গায়
মোবাইল থেকে কনফার্ম করুন। সিস্টেমে একই সময়ে দুইবার বুকিং হওয়ার সুযোগ নেই।
বারবার ফোন করে জানতে হবে না। অপ্রয়োজনীয় কল কমবে, আপনার সময় বাঁচবে।
কেউ অন্য মাঠে খেলতে চাইলেও সেখানে স্লট না থাকলে, আর আপনার মাঠ খালি থাকলে, ইন্ডোরিয়া আপনার টার্ফ দেখাবে। সিস্টেমে না থাকলে সেই কাস্টমার আপনার নামই দেখবে না।
সারাদিন খাতা নিয়ে মাঠে বসে থাকতে হবে না। বুকিং থাকবে আপনার ফোনে।
অপেক্ষা করলে কী হারান
আপনার মাঠ খালি থাকলেও, লিস্টে না থাকলে কাস্টমার অন্য টার্ফে চলে যায়। আগে যুক্ত হওয়া মাঠগুলোই সেই কাস্টমার পায়।
অন্য টার্ফ
রাত ৮টায় পূর্ণ
আপনার টার্ফ
রাত ৮টা খালি
আপনি ইন্ডোরিয়ায় থাকলেই কাস্টমার আপনার মাঠ দেখতে পাবে।
টার্ফ যুক্ত করুন
নাম, এলাকা, ফোন। সেটআপ আমরা করি।
স্লট সাজান
খোলার সময় আর বুকিং থাকবে ফোনে।
খালি সময় অনলাইনে খুলুন
কল কমবে। বুকিং হলে SMS যাবে।
আমরা কারা
ইন্ডোরিয়া কোনো বড় কোম্পানির বানানো নয়। সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ছাত্ররা এটি তৈরি করছি। আমরা নিজেরাও রেগুলার ইনডোর ফুটবল খেলি। আমরা এমন সিস্টেম চাই যা আসল টার্ফের কাজের সাথে মিলে।
আপনি ব্যবহার করবেন, মতামত দেবেন, সেই ফিডব্যাক দিয়ে আমরা প্ল্যাটফর্ম ভালো করব। আপনার জন্য সুবিধা, আমাদের জন্য শেখার সুযোগ। এই মুহূর্তে কোনো টাকা লাগবে না।
ম্যাচের ভিডিও, পরেপরে আপনি চাইলে মাঠের ক্যামেরার ভিডিও কাস্টমারদের দিতে পারবেন। প্লেয়াররা নিজেদের খেলা দেখতে পছন্দ করে। এটা পরে আসবে, শুরুতে সেটআপের অংশ নয়।
টার্ফ যুক্ত করুন
তিনটে তথ্যই যথেষ্ট। আর কিছু লাগলে আমরা কল করব।