নিরাপদ বুকিং
মোবাইল থেকে কনফার্ম করুন। সিস্টেমে একই সময়ে দুইবার বুকিং হওয়ার সুযোগ নেই।

ইনডোরইয়াখেলা হোক বাধাহীনসিলেটের ইনডোর টার্ফ ম্যানেজারদের জন্য
কাস্টমার নিজেই ফাঁকা স্লট দেখে নেবে, আর আপনি ফোন থেকেই সহজে বুকিং কনফার্ম করবেন। একই সময়ে ডাবল বুকিংয়ের আর কোনো ঝামেলা নেই।
সম্পূর্ণ বিনামূল্যে। প্রয়োজনে আমাদের কল দিন, টার্ফ যুক্ত করার বাকি কাজটি আমরাই করে দেব!
আজকের স্লট, আপনার ফোনে
আজকের সময়সূচি
4:00 PM
Tigers FC
6:00 PM
Sylhet United
8:00 PM
প্রতিদিনের চেনা চিত্র
ভাই, আজকে রাত ৮টায় স্লট খালি আছে?
প্রতিদিন এমন অসংখ্য কল আসে। তারপর খাতা ঘেঁটে দেখতে হয় স্লট খালি আছে কি না। এর মাঝে ভুলবশত একই সময়ে দুজনকে বুকিং দিয়ে ফেলার ভয় থাকে, আর বুকিংয়ের জন্য আপনাকেও সবসময় টার্ফে খাতা নিয়ে বসে থাকতে হয়।
খাতায়
প্রতিটা কলে খাতা ঘেঁটে দেখা
ইনডোরইয়ায়
মোবাইল থেকেই ১ ক্লিকে বুকিং
খাতায়
খালি স্লট জানতে বারবার ফোন
ইনডোরইয়ায়
কাস্টমার নিজেই অনলাইনে খালি স্লট দেখবে
খাতায়
সারাদিন মাঠে বসে থাকতে হয়
ইনডোরইয়ায়
বাসা থেকেও চালানো যায়
খাতায়
নাম, সময়, হিসাব ছড়ানো ছিটানো
ইনডোরইয়ায়
সব তথ্য এক জায়গায়
মোবাইল থেকে কনফার্ম করুন। সিস্টেমে একই সময়ে দুইবার বুকিং হওয়ার সুযোগ নেই।
বারবার ফোন করে জানতে হবে না। অপ্রয়োজনীয় কল কমবে, আপনার সময় বাঁচবে।
কেউ অন্য মাঠে খেলতে চাইলেও সেখানে স্লট না থাকলে, আর আপনার মাঠ খালি থাকলে, ইনডোরইয়া আপনার টার্ফ দেখাবে। সিস্টেমে না থাকলে সেই কাস্টমার আপনার নামই দেখবে না।
সারাদিন খাতা নিয়ে মাঠে বসে থাকতে হবে না। বুকিং থাকবে আপনার ফোনে।
অপেক্ষা করলে কী হারান
আপনার মাঠ খালি থাকলেও, লিস্টে না থাকলে কাস্টমার অন্য টার্ফে চলে যায়। আগে যুক্ত হওয়া মাঠগুলোই সেই কাস্টমার পায়।
অন্য টার্ফ
রাত ৮টায় পূর্ণ
আপনার টার্ফ
রাত ৮টা খালি
আপনি ইনডোরইয়ায় থাকলেই কাস্টমার আপনার মাঠ দেখতে পাবে।
টার্ফ যুক্ত করুন
ভাড়া, খোলার সময়, আর ম্যানেজারের মোবাইল।
স্লট সাজান
খোলার সময় আর বুকিং থাকবে ফোনে।
খালি সময় অনলাইনে খুলুন
কল কমবে। বুকিং হলে SMS যাবে।
আমরা কারা
ইনডোরইয়া কোনো বড় কোম্পানির বানানো নয়। সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ছাত্ররা এটি তৈরি করছি। আমরা নিজেরাও রেগুলার ইনডোর ফুটবল খেলি। আমরা এমন সিস্টেম চাই যা আসল টার্ফের কাজের সাথে মিলে।
আপনি ব্যবহার করবেন, মতামত দেবেন, সেই ফিডব্যাক দিয়ে আমরা প্ল্যাটফর্ম ভালো করব। আপনার জন্য সুবিধা, আমাদের জন্য শেখার সুযোগ। এই মুহূর্তে কোনো টাকা লাগবে না।
ম্যাচের ভিডিও, পরেপরে আপনি চাইলে মাঠের ক্যামেরার ভিডিও কাস্টমারদের দিতে পারবেন। প্লেয়াররা নিজেদের খেলা দেখতে পছন্দ করে। এটা পরে আসবে, শুরুতে সেটআপের অংশ নয়।
টার্ফ যুক্ত করুন
নাম, ভাড়া, খোলার সময়, আর ম্যানেজারের মোবাইল। টার্ফ লাইভে আসার আগে আমরা দেখে নিই।
টার্ফের তথ্য পাঠান